মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা, বিজিবি মোতায়েন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ মুন্সীসহ ৪১ নেতার পদত্যাগ গোপালগঞ্জে পৃথক ঘটনায় বৃদ্ধাসহ দুইজনের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু পেটে লুকিয়ে ২,৩০০ পিস ইয়াবা পাচারের চেষ্টা, গোপালগঞ্জের কাশিয়ানীতে র‌্যাবের জালে কারবারি ধরা পুলিশ আসার খবর পেয়ে পাটাতনের কোণায় লুকিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার টুঙ্গিপাড়ায় ‘৩৬শে জুলাই’ স্মরণে নির্মিত তোরণে আবারও আগুন, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ গোপালগঞ্জে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের সংলাপ টুঙ্গিপাড়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান তোরণে মধ্যরাতে আগুন গোপালগঞ্জে গাছে বেঁধে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতন: প্রধান অভিযুক্ত নয়ন গোলদার আটক

গোপালগঞ্জে দু’টি ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৭.১৩ পিএম
  • ২৩৮ Time View
275

কালের খবরঃ

গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্র ও মাটি কাটার অনুমতি না থাকার দায়ে অভিযান চালিয়ে দুটি ইট ভাটার মালিককে ৭ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার(০৫ মে)বিকালে সদর উপজেলার ডোমরাশুর ও গোলাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব রায় এ জরিমানা করেন। এ অভিযান কালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারদীন খান প্রিন্স, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ মামুনুর রশিদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, অবৈধভাবে ইটভাটা পরিচালনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ডোমরাশুর এলাকার এফ এম (ফুলমালা) ব্রিকসে অভিযান চালানো হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও মাটি কাটার অনুমোদন না থাকার দায়ে ওই ইটভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, একই উপজেলার গোলাবাড়িয়া এলাকার নিগি ব্রিকসে অভিযান চালানো হয়। এসময় একই অপরাধে ওই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, ইটভাটা দুটির চুল্লী ভেঙ্গে ফেলা হয়। ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ মোতাবেক দুটি মামলা দায়ের করা হয়। পরে জরিমানা ৭ লাখ টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION