বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জের চলমান প্রকল্পের কোন কাজ বন্ধ হবে না- এমপি ডাঃ কে.এম বাবর ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবি ও’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর গোপালগঞ্জে সোনালীস্বপ্ন একাডেমি ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে পালন করলো মৌসুমী উৎসব গোপালগঞ্জে চাকরি ও কার্ড দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গোপালগঞ্জে রিক্সা চুরির অভিযোগে রিক্সা চালককে হত্যার অভিযোগ গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সাংবাদিকদের ওপর হামলা; গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের সংবাদ বর্জনের ঘোষণা গোপালগঞ্জে শুরু হলো তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা মাদকের ব্যাপারে কোন ছাড় নেই-এমপি ডা. কে.এম বাবর

গোপালগঞ্জের চলমান প্রকল্পের কোন কাজ বন্ধ হবে না- এমপি ডাঃ কে.এম বাবর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬.০৭ পিএম
  • ২৭ Time View
36

কালের খবরঃ

গোপালগঞ্জ-২ আসনের এমপি ডাঃ কে. এম বাবর বলেছেন, গোপালগঞ্জের কোন চলমান প্রকল্পের কাজ বন্ধ হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমরা তিন এমপি কথা বলেছি। তিনি (প্রধানমন্ত্রী) স্থানীয় সরকার মন্ত্রী ও সচিবকে বলে দিয়েছেন, গোপালগঞ্জে উন্নয়নমূলক কাজ করার জন্য বিশেষ বরাদ্দ দেয়ার জন্য। সাড়ে তিনশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে গোপালগঞ্জে। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমরা নতুন নতুন প্রকল্প গ্রহণ করব।

আজ বৃহস্পতিবার (২১ মে) গোপালগঞ্জ জেলা শহরের পাঁচড়িয়া খালের উপর বহু কাঙ্খিত পাঁচুড়িয়া ব্রিজের নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডাঃ কে. এম বাবর আরও বলেন, আমরা নির্বাচিত হওয়ায় মানুষের কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনছি। তাদের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছি। আশা করি, একটি সুন্দর, বাসযোগ্য গোপালগঞ্জ উপহার দিতে পারব।

এ সময় গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার মন্ডল, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমান বেনো, জিয়াউল কবির বিপ্লব, বিএনপি নেতা মাহাবুব আলী সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ২৫.৭৪ মিটার দৈর্ঘ্যের ও ১৩.২৫ মিটার প্রস্থের ব্রিজটি নির্মাণে ব্যয় হবে ৭ কোটি ৪০ লক্ষ টাকা। ব্রিজটির নির্মাণ কাজ শেষ হলে গোপালগঞ্জ জেলা শহরসহ আশপাশের মানুষ উপকৃত হবেন।

প্রসঙ্গ, গত সরকারের সময় রাস্তা প্রশস্তকরণ কাজের জন্য এখানকার রাস্তাটি ভেঙে ফেলা হয়েছিল। পরে বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘদিন ব্রিজটির নির্মাণ কাজ বন্ধ ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION