রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার টুঙ্গিপাড়ায় মাদক-সংশ্লিষ্ট অভিযোগে যুবদল নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে চার বছর বয়সী শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন গোবিপ্রবিতে ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও চেক প্রদান

কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬, ১১.২৫ পিএম
  • ৭৩ Time View
91

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ফুফু বাড়ি বেড়াতে গিয়ে মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মোঃ সাজিদ মোল্লা (১২) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বরাশুর গ্রামে এ ঘটনা ঘটে।ওই শিক্ষার্থীর ফুফু মিনা বেগম জানান, গোপালগঞ্জ সদর উপজেলা দুর্গাপুর ইউনিয়নের কংসুর গ্রামের সোহেল মোল্লার ছেলে ফুফু বাড়ি কাশিয়ানী উপজেলার কাশিয়ানী ইউনিয়নের বরাশুর গ্রামে ফুফু বাড়িতে বেড়াতে আসে। খুব গরম পড়ায় সন্ধ্যার দিকে স্কুল শিক্ষার্থী সাজিদ মোল্লা বাড়ির পাশের মধুমতি নদীতে অন্যদের গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে  সে পানিতে তলিয়ে যায়। তাকে খোঁজাখুঁজি করে  নদী থেকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION