শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়া ট্রাক এখনও উদ্ধার হয়নি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ কাশিয়ানীতে সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় মানববন্ধন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬.৩০ পিএম
  • ১৫৪ Time View
175

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

কুমিল্লায় কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে তাঁর জন্মস্থান টুঙ্গিপাড়া। নৃশংস এই হত্যার ঘটনায় শোক ও ক্ষোভে উদ্বেল এলাকাবাসী। তারা মানববন্ধনের মাধ্যমে দোষীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

আজ রবিবার দুপুরে ডুমুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনকারীরা  ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করার দাবি জানান।

কুমিল্লার মাটিতে এক মেধাবী সরকারি কর্মকর্তাকে হারিয়ে শোক ও ক্ষোভে মুহ্যমান টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নবাসী। বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র এবং ডুমুরিয়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের সন্তান বুলেট বৈরাগীর নৃশংস মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকাবাসী।

গত  শুক্রবার (২৪ এপ্রিল) রাতে চট্টগ্রাম থেকে কর্মস্থলে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় তিনি নিহত হন বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সকাল ১১টায় বিদ্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা দ্রুত সময়ের মধ্যে মূল আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।সমাবেশ থেকে প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আন্দোলনকারীরা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে মামলাটি বিশেষ ট্রাইব্যুনালের অধীনে নিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

মেধাবী এই কর্মকর্তার অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। খুনিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিই এখন টুঙ্গিপাড়াবাসীর একমাত্র প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION