মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে মোটর সাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তামিম মাতুব্বর (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো দুইজন।আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের মুকসুদপুর উপজেলার জলিরপাড়া ইউনিয়নের শান্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মাদারীপুরপর রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোঃ সোহাগ শেখ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত তামিম মাতুব্বর মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কৃষ্ণপুর পাইকপাড়া গ্রামের সালাম মাতুব্বরের ছেলে।
পুলিশ জানায়, মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপার গ্রামের চড়ক ঘুল্লি দেখে দুই বন্ধুকে নিয়ে মোটর সাইকেলে করে মাদারীপুরের রাজৈর উপজেলার কৃষ্ণপুর পাইকপাড়া গ্রামে ফিরছিল তামিম। এসময় শান্তিপুর এলাকায় পৌঁছালে টেকেরহাট এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী লোকাল বাসের সাথে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তামিম সহ তিনজন আহত হন। পরে স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় তামিমকে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোহাম্মদ সোহাগ শেখ জানান, সড়ক দুর্ঘটনায় আহত তামিমকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই পথে তার মৃত্যু হয়।
Design & Developed By: JM IT SOLUTION