বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ ঋণের কিস্তি না দিতে পেরে বিষপানে ছেলের মৃত্যু, মরদেহ দেখে বাবারও মৃত্যু; একসঙ্গে দাফন কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত! প্রযুক্তির নতুন দিগন্তে শিক্ষার্থীরা গোপালগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার মুকসুদপুরে নদীতে নিখোঁজের একদিন পর কৃষকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে চলছে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও টহল ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে নিরাপত্তা জোরদার ১৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি মোতায়েন

মায়ের ইচ্ছে পূরনে কোটালীপাড়ায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী মিলন মধু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৭.৪৭ পিএম
  • ২৩৮ Time View
263

কোটালীপাড়া প্রতিনিধিঃ

মায়ের ইচ্ছে পূরনে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী মিলন মধু।আজ শুক্রবার (২৪ এপ্রিল)  উপজেলার নারকেল বাড়ী গ্রামের সতীশ মধুর ছেলে প্রবাসী মিলন মধু হেলিকপ্টারে চড়ে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মহিষমারি গ্রামে বিয়ে করতে যান।

এর আগে দুপুরে নারকেলবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এসে হেলিকপ্টারটি অবতরন করে।এ সময় আশপাশের এলাকার শত শত উৎসুক জনতা হেলিকপ্টার দেখতে যেখানে ভিড় জমায়।

বিয়ের কনে মহিষমারি গ্রামের পলাশ সরকারের মেয়ে কলেজ ছাত্রী প্রেরণা সরকার।পারিবারিক ভাবে এই বিয়ে হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী মিলন মধু।

তিনি বলেন, আমি দীর্ঘ ১৫ বছর ধরে জর্ডান ছিলাম। ৩ ভাই ও ১ বোনের মধ্যে আমি সবার ছোট।আমার মা ইচ্ছা পোশন করেছিল আমি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাই।তাই আমি মায়ের ইচ্ছে পূরণে আজ হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাচ্ছি।

মিলন মধুর মা ললিতা মধু বলেন,আমার ইচ্ছা পূরণে মিলন আজ হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাচ্ছে।এতে আমার খুব আনন্দ লাগছে। আমার ছেলে মিলন আগামী রবিবার বৌমাকে নিয়ে আবার হেলিকপ্টারে চড়ে বাড়ী ফিরবে।

এলাকার সাবেক ইউপি সদস্য বিজয় মধু বলেন,মিলন সম্পর্কে আমার ভাতিজা হয়।সে তার মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাচ্ছে  এতে আমরা খুব আনন্দিত।আমাদের এলাকায় হেলিকপ্টারে চড়ে  এটাই প্রথম বিয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION