কালের খবরঃ
অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেল বাজার থেকে উধাও ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গোপালগঞ্জ শাখা এ মানববন্ধন কর্মসূচী পালন করে।আজ বুধবার (০৮ এপ্রিল) বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় তেলের নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা।মানববন্ধন চলাকালে ক্যাব সভাপতি অ্যাডভোকেট এস এম আমজাদ হোসেন, সহসভাপতি গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক মোজাহারুল হক বাবলু ও সাংগঠনিক সম্পাদক শেখ মহাব্বত-ই-আনোয়ার বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, ব্যবসায়ীরা তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনমনে আতংক সৃষ্টি করেছে। সরকারী নির্ধারিত দামে ভোজ্য তেল বিক্রি নিশ্চিত করতে হবে। সয়াবিন তেলের বাজারের প্রকৃত সিন্ডিকেট নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বাজারে নিয়মিত তদারকি ও অভিযান জোরদার করতে হবে। কৃত্রিম সংকট সৃষ্টিকারী ও মজুদদারদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থার উদ্যোগ নিতে হবে।
Design & Developed By: JM IT SOLUTION