বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

ভোজ্যতেল ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১.৩২ পিএম
  • ১২৯ Time View
144

কালের খবরঃ

সাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেল বাজার থেকে উধাও ও জ্বালানী তেলে নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গোপালগঞ্জ শাখা এ মানববন্ধন কর্মসূচী পালন করে।আজ বুধবার (০৮ এপ্রিল) বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় তেলের নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা।মানববন্ধন চলাকালে ক্যাব সভাপতি অ্যাডভোকেট এস এম আমজাদ হোসেন, সহসভাপতি গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক মোজাহারুল হক বাবলু ও সাংগঠনিক সম্পাদক শেখ মহাব্বত-ই-আনোয়ার বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ব্যবসায়ীরা তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনমনে আতংক সৃষ্টি করেছে। সরকারী নির্ধারিত দামে ভোজ্য তেল বিক্রি নিশ্চিত করতে হবে। সয়াবিন তেলের বাজারের প্রকৃত সিন্ডিকেট নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বাজারে নিয়মিত তদারকি ও অভিযান জোরদার করতে হবে। কৃত্রিম সংকট সৃষ্টিকারী ও মজুদদারদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থার উদ্যোগ নিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION