রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার টুঙ্গিপাড়ায় মাদক-সংশ্লিষ্ট অভিযোগে যুবদল নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি

টুঙ্গিপাড়ায় পাম্প থেকে একশ টাকায় ডিজেল কিনে দেড়শ টাকায় বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৫.২৬ পিএম
  • ২৭২ Time View
296

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তেলের পাম্প থেকে প্রতিলিটার ডিজেল একশ টাকায় কিনে দেড়শ টাকা বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ শুক্রবার দুপুরে সোহাগ শেখ নামের ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
বিচারক আল- আমিন হালদার বলেন, আজ শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজার থেকে ২০০ লিটার তেল কিনে ভ্যানে করে কোটালীপাড়া যাচ্ছিলেন দুই যুবক। তখন তারা উপজেলার বালাডাঙ্গা ব্রীজের উপর পৌঁছালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তাদের ভ্যান থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে তারা প্রতি লিটার তেল ১৫০ টাকা করে কেনার কথা স্বীকার করেন।
এসিল্যান্ড আল-আমিন হালদার আরও বলেন, এনএসআই কর্মকর্তারা আমাকে বিষয়টি জানালে তেলের ভ্যান সহ সোহাগ নামের ব্যবসায়ীকে উপজেলা কার্যালয়ে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন প্রেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে বিভিন্ন লোক দিয়ে প্রতি লিটার ডিজেল একশ টাকা করে মোট দুইশ লিটার ডিজেল তেল সংগ্রহ করা হয়। পরে সেই তেল তিনি বিভিন্ন লোকের কাছে ১৫০ টাকা করে বিক্রি করেন। বেশি দামে আর বিক্রি না করার শর্তে প্রেট্রোলিয়াম আইনে তাকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION