বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই মাস থেকে গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে -এসএম জিলানী গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত, আহত-১৫ গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত, সাংবাদিকসহ আহত-৪ গোপালগঞ্জে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন কাশিয়ানীর মধুমতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু শিক্ষার্থীকে রাজনীতি সচেতন হওয়ার পরামর্শ দিলেন – এমপি ডাঃ কে.এম বাবর ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে- এমপি এস এম জিলানী গোপালগঞ্জে ৬১২ কোটি টাকা ব্যয়ে সড়ক সম্প্রসারণ হলেও প্রভাবশালীদের দখলে তা ভেস্তে যেতে বসেছে কোটালীপাড়ায় জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত

টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৬.৩২ পিএম
  • ১৮৪ Time View
218

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরিমাপে কম দেওয়ার অভিযোগে টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার (৬ এপ্রিল) বিকালে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল আমিন হালদার এ জরিমানা করেন। এসময় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সাথে ছিলেন।
ভ্রাম্যমাণ আদলতের বিচারক ও টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল আমিন হালদার বলেন, টুঙ্গিপাড়া উপজেলার টুঙ্গিপাড়া ফিলিং স্টেশন কর্তৃপক্ষ পরিমাপে তেল কম দিচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এসময় লিটারে তেলের পরিমান কম দেওয়ার সত্যতা পাওয়ায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ৪৬ (ক) ধারা অনুযায়ী টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনের মালিক জাকির হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, তেলের আতঙ্কে মানুষ পেট্রোল, অকটেন, ডিজেল তেল নিতে পাম্পে ভিড় করছে। সেই সুযোগে পাম্প মালিক জাকির হোসেন পরিমাপে কারচুপি করছিলো এমন অভিযোগের সত্যতা পেয়ে জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় ও খোলা বাজারে জ্বালানি তেলের মজুদ ও বিতরণ তদারকি করা হচ্ছে। এছাড়াও নিয়মিতভাবে সড়ক পরিবহন আইন ২০১৮, কৃষি বিপণন আইন ২০১৮, পেট্রোলিয়াম আইন ২০১৬ প্রভৃতি আইনে মোবাইল কোর্ট কার্যক্রম চলমান রয়েছে। বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION