বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা ২২ বছরে আস্থার প্রতীক বসুন্ধরা সিটি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল আয়োজন

গোবিপ্রবি’তে উপাচার্যের সঙ্গে নবগঠিত জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫.০৫ পিএম
  • ২৬৯ Time View
296

গোবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয়ের নবগঠিত জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ (সাদাদল)।

আজ সোমবার দুপুর ১২টায় উপাচার্যের নিজ দপ্তরে কমিটির আহ্বায়ক ড. মাহবুব হাসান ও সদস্য সচিব ড. এস এম আহসানের নেতৃত্বে শিক্ষক নেতারা সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জ্ঞাপন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা-গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল রাখতে সকলের সহায়তা কামনা করেন।
সাক্ষাৎ শেষে কমিটির আহ্বায়ক ড. মাহবুব হাসান বলেন, আমরা একটি সুস্থ, গণতান্ত্রিক ও সহনশীল একাডেমিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সকল শিক্ষককে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। শিক্ষক সমাজের ন্যায্য অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে এই পরিষদ সক্রিয় ভূমিকা পালন করবে।
এ সময় সদস্য সচিব ড. এস এম আহসান বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সমুন্নত রাখতে এবং বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে কাজ করতে আমরা জাতীয়াবাদী শিক্ষক পরিষদ আত্মপ্রকাশ করেছি। আশা করছি, সকলের সহযোগিতা নিয়ে আমরা সামনে অগ্রসর হতে পারবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION