রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় মানববন্ধন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম কোটালীপাড়ায় মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বিয়ে, স্ত্রীসহ বাড়ি ফিরলেন প্রবাসী মিলন শোকে স্তব্ধ বুলেট বৈরাগীর গ্রাম। রহস্য উদঘাটনের দাবী টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতার পদত্যাগের ঘোষণা মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই- এমপি সেলিমুজ্জামান কাশিয়ানীতে ডাকাতি। পরিবারের দাবী ৩৫ লক্ষ টাকার ক্ষতি শিক্ষার মান উন্নয়নে শুধু একাডেমিক নয় সব দিকের উন্নয়ন দরকার-এমিপি ডা: কে. এম. বাবর কোটালীপাড়ায় খালের কচুরিপানা পরিস্কার করলেন সংসদ সদস্য এস এম জিলানী মায়ের ইচ্ছে পূরনে কোটালীপাড়ায় হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন প্রবাসী মিলন মধু

কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৭.১২ পিএম
  • ৩২ Time View
46

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সম্পত্তির লোভে সিয়াম মিয়া (১৩)নামে এক এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে মেহেদী গাজী (২৬) ও ইমরান হোসেন (২৫) নামে দুই বখাটে যুবক শিশু সিয়ামকে অমানুষিক নির্যাতন করে পাড়কোনা নামক স্থানের একটি ব্রীজের পাশে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। জ্ঞান ফেরার পর সিয়াম এক পথচারীর মাধ্যমে বাড়ীতে ফিরে আসলে পরিবারের লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করেন।সে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রেয়েছে।সিয়াম উপজেলার কয়খা গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে।

নির্যাতনের শিকার শিশু সিয়ামের ভষ্যমতে, ঘটনার রাতে মেহেদী ও ইমরান ঝালমুড়ি খাওয়া কথা বলে একটি নির্জন স্থানে ডেকে নিয়ে মারধর শুরু করে বলে জানিয়েছে শিশু সিয়াম মিয়া।এ সময় সে মারার কারন জানতে চাইলে ২০ হাজার টাকার জন্য তাকে মারা হচ্ছে বলে জানায় এই দুই বখাটে যুবক।২০ টাকা মেহেদী ও ইমরানকে স্থানীয় ঘাঘর বাজারের কাঠ ব্যবসায়ী রেজয়ান মিয়া দিয়েছে বলে জানায় শিশু সিয়াম মিয়া।

সিয়াম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের বেডে শুয়ে কান্না জড়িত কন্ঠে  আজ রবিবার  (২৬ এপ্রিল) সাংবাদিকদের বলেন,আমার বাড়ীর সম্পত্তির জন্য আমার চাচাতো ভাই রেজয়ান মিয়া আমাকে মারতে চায়। মেহেদী ও ইমরানকে রেজয়ান ভাই ২০ হাজার টাকা আমাকে মারার জন্য দিয়েছে বলে তারা আমাকে মারধরের সময় বলেছে।

এ বিষয়ে কাঠ ব্যবসায়ী রেজয়ান মিয়ার কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। অপরদিকে মেহেদী গাজী ও ইমরান হোসেনকে খুঁজে পাওয়া যায়নি।তারা দু’জন বর্তমানে পলাতক রয়েছে।

কাঠ ব্যবসায়ী রেজয়ান কয়খা গ্রামের হোসেন আলীর ছেলে।অপরদিকে মেহেদী গাজী ও ইমরান হোসেন একই গ্রামের সোলায়মান গাজী এবং বাহার আলীর ছেলে। কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন,এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION