মুকসুদপুর প্রতিনিধিঃ
উদ্ভাবনের পথে এগিয়ে চলুক বাংলাদেশ, উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে অনুষ্ঠিত হয়ে গেল ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা। এর পাশাপাশি আয়োজন করা হয় ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় মুকসুদপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। তারুণ্যের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
Top of Form
Bottom of Form
Design & Developed By: JM IT SOLUTION