শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মোটর সাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২ অবৈধ পথে ভারতে যাওয়ার সময় সীমান্তে লাশ হলেন কোটালীপাড়ার রতিকান্ত মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মা পড়ে গিয়ে মৃত্যুর আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই- এস এম জিলানী গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালনে ছিল নানান আয়োজন চৈত্র সংক্রান্তিতে “উড়াল” ঘুড়ি উৎসবে রঙিন হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোপালগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা

মুকসুদপুরে মোটর সাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১১.৫৮ পিএম
  • ২৮ Time View
43

মুকসুদপুর   প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে মোটর সাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তামিম মাতুব্বর (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো দুইজন।আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের মুকসুদপুর উপজেলার  জলিরপাড়া ইউনিয়নের শান্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মাদারীপুরপর রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোঃ সোহাগ শেখ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত তামিম মাতুব্বর মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কৃষ্ণপুর পাইকপাড়া গ্রামের সালাম মাতুব্বরের ছেলে।

পুলিশ জানায়, মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপার গ্রামের চড়ক ঘুল্লি দেখে দুই বন্ধুকে নিয়ে মোটর সাইকেলে করে মাদারীপুরের রাজৈর উপজেলার কৃষ্ণপুর পাইকপাড়া গ্রামে ফিরছিল তামিম। এসময় শান্তিপুর এলাকায় পৌঁছালে টেকেরহাট এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী  লোকাল বাসের সাথে মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তামিম সহ তিনজন আহত হন। পরে স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় তামিমকে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোহাম্মদ সোহাগ শেখ জানান, সড়ক দুর্ঘটনায় আহত তামিমকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই পথে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION