রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২ পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতায় বসুন্ধরা শুভসংঘের সহায়তা ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? আন্তর্জাতিক ফাইটারদের চ্যালেঞ্জ, জেডএফসি-২-তে উজ্জ্বল বাংলাদেশ ZFC 2: প্রেস ব্রিফিংয়েই ‘ফেস-অফ’, কাল রিংয়ে চূড়ান্ত লড়াই আইসিসিবিতে শুরু হচ্ছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ ছয় আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধিত্ব এজাজের হাতে রাজকীয় আয়োজনের অনন্য ঠিকানা আইসিসিবিতে বসছে এশিয়ান ট্যুরিজম ফেয়ার অন্তর্বর্তী সরকারের ছায়ায় ১১ হাজার কোটি টাকার ‘ক্রিপ্টো-সিন্ডিকেট’!

নানা আয়োজনে গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১২.২৪ পিএম
  • ১১৫ Time View
143

কালের খবরঃ

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। আজ মঙ্গলবার (২৮ মার্চ) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্ব শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। লোশাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এরপর সেখানে দিবসটির গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ।এ কর্মসূচির আয়োজন করে জেলা লিগ্যাল এইড কমিটি।

সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মোঃ সামসুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আরাফাত হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুজ্জামান, লিগ্যাল এইড অফিসার শফিকুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল খায়ের এবং পিপি অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার অবিরত কাজ করে যাচ্ছে। তারা সাধারণ মানুষকে আরও সচেতন করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন।অনুষ্ঠানে আইনজীবী, বিচারক, পুলিশ প্রশাসনের সদস্য, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION