মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ৪ কেজি গাঁজাসহ এব ব্যবসায়ী গ্রেপ্তার গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন গোবিপ্রবি’তে উপাচার্যের সঙ্গে নবগঠিত জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সৌজন্য সাক্ষাৎ কোটালীপাড়ায় ৩২কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা গোপালগঞ্জে ১৯ প্রতিবন্ধীকে দিল হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরণ গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান শুরু্। চলবে ১০ মে পর্যন্ত কোটালীপাড়া জমিজমা নিয়ে বিরোধের জেরে কৃষককে মারধর করে হত্যার অভিযোগ গোপালগঞ্জে ১লক্ষ ২১ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা মাদকমুক্ত সমাজ গঠনের তাগিদ – এমপি এস এম জিলানী টুঙ্গিপাড়ায় হাতুড়ি পেটায় বিধবা নারীর নিহতের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জে ৪ কেজি গাঁজাসহ এব ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১.২১ পিএম
  • ২৪ Time View
41

কালের খবরঃ

গোপালগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি সদর উপজেলার সুলতান শাহী গ্রামের মোঃ হাসেম সরদারের ছেলে মোঃ নাসির উদ্দিন সরদার(৫০) ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গোপালগঞ্জ সূত্রে জানা যায়, গোপান সংবাদেও ভিত্তিত্বে আজ সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ নাসির উদ্দিন সরদার (৫০)-এর নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের কওে পুলিশে হস্তান্তর করেছে।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION