বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে চাকা ফেটে বাস খাদে। অল্পের জন্য প্রাণে বাঁচলো ২০ প্রাণ টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ছয় গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত নানা আয়োজনে গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে টুঙ্গিপাড়ায় মানববন্ধন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম কোটালীপাড়ায় মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বিয়ে, স্ত্রীসহ বাড়ি ফিরলেন প্রবাসী মিলন শোকে স্তব্ধ বুলেট বৈরাগীর গ্রাম। রহস্য উদঘাটনের দাবী টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতার পদত্যাগের ঘোষণা মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই- এমপি সেলিমুজ্জামান

গোপালগঞ্জে চাকা ফেটে বাস খাদে। অল্পের জন্য প্রাণে বাঁচলো ২০ প্রাণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২.০০ পিএম
  • ১ Time View
2

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দ্রুতদগতির বাস অপর বাসকে সাইড দিতে গিয়ে রাস্তার খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছে।গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি পিরোজপুর থেকে ঢাক যাচ্ছিল। আহতদেরকে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আজ বুধবার(২৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী ইমাদ পরিবহনের একটি বাস অতিরিক্ত গতিতে যাচ্ছিল। এসময় বাসটি অন্য একটি বাসকে সাইড দেয়ার সময় সামনের টায়ার ফেটে যায়। ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্ততঃ ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও পুলিশ। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস-এর উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান,আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোন মৃতদেহ উদ্ধার বা হাসপাতালে মৃত্যু হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION