কালের খবরঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ার কলাবাড়ী ইউনিয়নে ভেজাল গুড় তৈরীর অপরাধে চয়ন সরকার নামে এক ব্যক্তিকে ৫০হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক।
আজ শনিবার দুপুরে উপজেলার কলাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক এ আদেশ প্রদান করেন।এ ছাড়াও ১৫ মন ভেজাল গুড় পানিতে ফেলে দেওয়া হয়।চয়ন সরকার কলাবাড়ী গ্রামের রমেশ সরকারের ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন,ভেজাল গুড় তৈরীর খবর পেয়ে আমরা কলাবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে চয়ন সরকার নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ মন ভেজাল গুড় পানিতে ফেলা দেওয়া হয়েছে।আমাদের এ ধরনের ভেজাল বিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
Design & Developed By: JM IT SOLUTION