বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা ২২ বছরে আস্থার প্রতীক বসুন্ধরা সিটি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল আয়োজন

কোটালীপাড়ায় দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে বিএনপি নেতা সাময়িক বহিস্কার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ২.২৮ পিএম
  • ২০৪ Time View
236

সাময়িক বহিস্কার হওয়া নেতা  মনিরুজ্জামান মনির- ছবি সংগৃহীত

কোটালীপাড়া প্রতিনিধিঃ

দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরকে সাময়িক বহিস্কার করা হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন ও সাধারন সম্পাদক আবুল বশার হাওলাদার স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেয়া হয়।

পত্রে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর আদর্শ ও দণীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ৫ নং রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান (মনির) কে সাময়িক বহিস্কার করা হলো।

এ ব্যাপারে কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের বিভিন্ন কর্মকান্ডের অভিযোগ রয়েছে। যে কারনে তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। বিএনপি একটি গণতান্ত্রিক দল। অভিযোগ রয়েছে বা দলীয় শৃংখলা ভঙ্গ করবে এমন কারো দলে স্থান হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION