কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ প্রায় ১৩ লক্ষ টাকা ও ৯ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানিয়েছে, আজ শনিবার(২৫ এপ্রিল)ভোর রাত সাড়ে তিনটার দিকে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামের মোঃ রফিক হোসেন ভেন্ডারের বাড়িতে অজ্ঞাতনামা আনুমানিক ৬/৭ জনের একটি ডাকাত দল হানা দেয়।তারা বেলকনির গ্রিল কেটে ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং বাড়ির সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৩ লক্টষ টাকা ও ৯ভরি ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।যার বাজার মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা।
ডাকাতদের মুখ গামছা দিয়ে ঢাকা ছিল, তাদের বয়স আনুমানিক ৩০-৪৫ বছর হবে এবং তারা গোপালগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলছিল বলে বাড়ির লোকজন জানিয়েছে।তারা আরো জানান, ঘটনাস্থল ত্যাগের সময় বাড়ির লোকজনকে জীবননাশের হুমকি দেয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা কোনো মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে কাশিয়ানী থানার অফিসার-ইন-চার্জ(ওসি)মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।প্রথমে গ্রীল কেটে তারা(ডাকাত) ঘরে প্রবেশ করে। পরে বাড়ির লোকজন জেগে উঠলে তারা ডাকাতের রুপ নেয়। এসময় নগদ টাকা, স্বর্নালংকার ছাড়াও কিছু জমির দলিলও ডাকাতরা নিয়ে যায়। তারা(পুলিশ) বেশ কিছু আলামত পেয়েছেন, যা দিয়ে খুব শিঘ্রই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পারবেন বলে তিনি মন্তব্য করেন।
Design & Developed By: JM IT SOLUTION