শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় “৩৬ শে জুলাই” তোরণে আগুন; ৭৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১ গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গোপালগঞ্জে জামায়াতের স্মারকলিপি নিম্নমানের খাবার বিতরণ নিয়ে গোবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আহত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুকসুদপুরে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন মুকসুদপুরে প্রায় দুই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস মুকসুদপুরে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাইয়ের চেতনা ধারণ করে গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে -এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে আটাবোঝাই ট্রাক বসতঘরে উল্টে পড়ায়, ঘুমন্ত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা, বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩.৩২ পিএম
  • ১৭২ Time View
194

কালের খবরঃ
গোপালগঞ্জের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি প্রাপ্ত ২০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর।জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি মোঃ আরিফ-উজ-জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর।
তিনি বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের এই সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌরসভার প্রশাসক এস. এম. তারেক সুলতান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার ও প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র শিকদারও এসময় বক্তব্য রাখেন।অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION