বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় পঙ্গু স্বামী ও কন্যা শিশু রেখে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত কোটালীপাড়ায় মাদকের টাকা জোগাড়ে নিজের ঘরের টিন খুলে বিক্রি গোপালগঞ্জে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত নিরাপদ খাদ্যের দাবিতে র্যাডলী ও মানববন্ধন গোপালগঞ্জে চাকা ফেটে বাস খাদে। অল্পের জন্য প্রাণে বাঁচলো ২০ প্রাণ টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ছয় গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবলের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৩.১৯ পিএম
  • ৪২ Time View
56

কালের খবরঃ
ৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ফাইনাল খেলা। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে বালক ও বালিকা বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়।

বালক বিভাগের ফাইনালে সদর উপজেলার চর সরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা না পেলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের লড়াইয়ে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চর সরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যদিকে, বালিকা বিভাগের ফাইনালে কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়নের আন্ধারকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মুকসুদপুর উপজেলার মাথাভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে আন্ধারকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জয়লাভ করে শিরোপা নিশ্চিত করে।

খেলা শেষে বিজয়ী দলগুলোর মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোৎস্না খানম। এ সময় সহকারী কমিশনার শাহরিয়ার আহমেদ, শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION