মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

গোপালগঞ্জে নতুন মাদক উইনসেরেক্সসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩.৫১ পিএম
  • ৩৭৫ Time View
395

কালের খবরঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে র‌্যাব-০৬ অভিযান চালিয়ে ১৭৯ বোতল ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্সসহ  তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।আজ শনিবার (০৪ এপ্রিল) দুপুর পৌনে একটায় কাশিয়ানী উপজেলার মধুমতি সেতু টোল প্লাজা এলাকা থেকে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাকৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ হাবিবুর রহমান বাপ্পী (৩৪), একই গ্রামের আসলাম হোসেনের ছেলে মোহাম্মদ শাহরিয়ার হোসেন (২৫) ও একই জেলার কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের মোঃ সামসুল হকের ছেলে মোঃ তরিকুল ইসলাম (৪২)।
র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সাতক্ষীরা থেকে মাদক দ্রব্য নিয়ে ঢাকায় যাওয়া হবে এমন গোপন সংবাদ ছিল। এরই ভিত্তিতে মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় অবস্থান নেয় র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল।
এসময় দুইটি মোটরসাইকেলে করে এই তিন মাদকব্যবসায়ী ঢাকা যাচ্ছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ ও মোটরসাইকেল তল্লাশী করা হয়। এসময় দুই মোটরসাইকেলের ট্যাংক ও বডিতে লুকিয়ে রাখা ১৭৯ বোতল ফেনসিডিল সাদৃশ্য নতুন ভারতীয় মাদক উইনসেরেক্স উদ্ধার করা হয়। এছাড়া মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়।
এঘটনায় কাশিয়ানী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। পরে পুলিশ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION