সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে গলা কেটে হত্যা! গোপালগঞ্জের একই পরিবারের ৫ জনের মরদেহের দাফন সম্পন্ন গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামীকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ মুকসুদপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং তৈরী । ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় তালাবদ্ধ ঘরে আগুন। পুড়ে ছাই সকল আসবাব নানান আয়োজনে গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত গোপালগঞ্জে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালগঞ্জের ২৫ সাংবাদিক পেলেন “মানবাধিকার সাংবাদিকতা” বিষয়ক প্রশিক্ষণ গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদল নেতাকর্মীরা সম্প্রীতি আমাদের কাছে স্বপ্নের মতো।প্রতিবন্ধী ও প্যারালাইসিস আক্রান্তরা পাচ্ছে উন্নত সেবা গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জে তেল না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫.৪১ পিএম
  • ১৪৮ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 33;
169

কালের খবরঃ
গোপালগঞ্জ শহর এলাকার ফিলিং স্টেশনগুলোতে জ¦ালনি তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষভ করেছে বাইকাররা। এতে ফিলিং স্টেশনের এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় মহাসড়কের দুই পাশে শতশতাধিক যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তির সৃস্টি হয়। তবে জেলা ও পুলিশ প্রশাসন গিয়ে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা গেছে, তেল সংকটের কারণে গোপালগঞ্জের পৌর এলাকার সতটি ফিলিং স্টেশনে ভোর থেকেই তেল সরবরাহ বন্ধ ছিল। যানবাহগন চালকরা ঘণ্টার পর ঘণ্টা তেলের জন্য অপেক্ষা করে । দীর্ঘ সময় পর তেল না পেয়ে আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বেলা পৌনে তিনটার দিকে শহরের মান্দারতলা এলাকায় নিগি ফিলিং স্টেশনের সামনে গাছের গুড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাইকার ও যানবাহন চালকরা। এতে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রী সাধারণ।
অবরোধ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে অবরোধকারীদের বুঝিয়ে ও গাছের গুড়ি সরিয়ে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে দিলে মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ এবং ফারদিন খান প্রিন্স ঘটনাস্থলে উপস্থিত থেকে তেল সরবরাহ কার্যক্রম তদারকি করায় পরবর্তিতে জ্বালানি সরবরাহ শুরু হয়। এ ঘটনায় কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা বিরাজ করলেও প্রশাসনের হস্তক্ষেপে তা দ্রুত নিয়ন্ত্রণে আসে।
অবরোধকারী ভোক্তারা অভিযোগ করে বলেন, ফিলিং স্টেশনগুলোতে তেল থাকার পরও তাদের তেল দেওয়া হচ্ছে না। তেল নিতে ভোর থেকেই অপেক্ষা করছেন তারা। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না তারা। এতে ব্যবসা-বাণিজ্য, চাকরি সহ জনজীবনে ক্ষতিগ্রস্থ হচ্ছেন তারা।
নিগি ফিলিং স্টেশনের মালিক মফিজুর রহমান লফিজ অভিযোগ করেন, গভীর রাত পর্যন্ত তেল দিতে গিয়ে পাম্পের কর্মচারীরা অসুস্থ হয়ে পড়ছে। তাই তেল দিতে বিলম্ব হয়। এর আগে কর্মচারীরা চাকরি ছেড়ে দিয়েছেন। এতে তেল বিতরণ কার্যক্রমে সমস্যা হচ্ছে।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক রেজাউল করিম বলেন, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে অবরোধকারীদের বুঝিয়ে ও গাছের গুড়ি সরিয়ে দিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক থেকে অবরোধ তুলে দেই। বর্তমানে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION