বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মা পড়ে গিয়ে মৃত্যুর আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই- এস এম জিলানী গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালনে ছিল নানান আয়োজন চৈত্র সংক্রান্তিতে “উড়াল” ঘুড়ি উৎসবে রঙিন হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোপালগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করার দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গোপালগঞ্জের কাশিয়ানীতে বিপুল পরিমান মাদকসহ মদাক ব্যবসায়ী গ্রেপ্তার

গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মা পড়ে গিয়ে মৃত্যুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১২.১৮ এএম
  • ৩৬ Time View
46

কালের খবরঃ

গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে ছেলের দেয়া ধাক্কায় পড়ে গিয়ে মারা যাওয়ার অভিযোগ উঠেছে ৮৫ বছর বয়সের বৃদ্ধা রহিমা বেগমের। গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এঘটনার পর অভিযুক্ত ছেলে নুরুল গাজী পালিয়ে গেছে।আজ বুধবার(১৫ এপ্রিল)রাত ৮টার দিকে সদর উপজেলার আড়পাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রহিমা বেগম সম্প্রতি তার আপন ভাইকে এক কাঁঠা জমি দান কেরে দেন।এই জমি দান করাকে কেন্দ্র করে রহিমা বেগমের ছেলে নুরুল গাজীর সাথে তার মামা ও মামাতো ভাইদের সাথে বিরোধ সৃষ্টি হয়। এই বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে আজ বুধবার রাতে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বৃদ্ধা রহিমা বেগম ঝগড়া থামাতে এবং বিষয়টি মীমাংসা করতে এগিয়ে যান। কথা-কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত ছেলে নুরুল গাজী তার বৃদ্ধা মাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে  স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক ডাঃ.জিলানী জানান হাসপাতালে আনার পূর্বেই ওই নারীর মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি তাৎক্ষনিক পুলিশকে অবগত করি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ আরও স্পষ্টভাবে জানা যাবে বলে তিনি মন্তব্য করেন।

এ ব্যাপারে গোপালগঞ্জ থানার অফিসার ইন চার্জ মোঃ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এমনটি ঘটেছে বলে তারা জেনেছেন। লাশের ময়না তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION