শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় প্রশাসনের অভিযান! দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার, অগ্নিসংযোগে ধ্বংস মুকসুদপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে, ৩৬ ঘণ্টায় আহত ২৩ টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে বিরোধের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ গোপালগঞ্জে অভারটেকিং করতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত১, আহত অর্ধশত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞানবিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মুকসুদপুরে মাদকমুক্ত পাইকদিয়া গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কোটালীপাড়ায় গোয়ালঘর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার। হত্যার পর লাশ ফেলে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়া ট্রাক এখনও উদ্ধার হয়নি, চরম ভোগান্তিতে হাজারো মানুষ কাশিয়ানীতে সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার মুকসুদপুরে ইজিবাইক চালক শহীদুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিপুল পরিমান মাদকসহ মদাক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৩.০৭ পিএম
  • ২০৪ Time View
232

কালের খবরঃ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকা সহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ  রবিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আজ রবিবার (১২ এপ্রিল)বেলা ২টায় পুলিশ সুপারের কার্যালয়ে এ সংক্রান্ত এক প্রেস বিফ্রিংকালে বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

পুলিশ সুপার জানান, কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল এলাকায় মাদকের একটি বড় চালান মজুত করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। রবিবার (১২ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে অভিযুক্ত শেখ শহিদুল ইসলাম আকাশ(৩৮)এর বাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেলে পুলিশ। পরে চিরুনী অভিযান চালিয়ে ১০ হাজার ২০৭ পিচ ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাজা ও মাদক বিক্রির ৪ লাখ ২৬ হাজার ৮শ’ টাকা উদ্ধার করে। এ ব্যাপারে কাশিয়ানী থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।

প্রেসবিফ্রিং কালে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সারোয়ার হোসেন,সহকারী পুলিশ সুপার ( মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান, কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন ও সংবাদকর্মিগন উপস্থিত ছিলেন।উল্লেখ্য, এরআগে অভিযুক্ত শেখ শহিদুল ইসলাম আকাশের নামে মাদক সহ মোট ৫টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION