সোমবার, ১১ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে গলা কেটে হত্যা! গোপালগঞ্জের একই পরিবারের ৫ জনের মরদেহের দাফন সম্পন্ন গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামীকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ মুকসুদপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং তৈরী । ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় তালাবদ্ধ ঘরে আগুন। পুড়ে ছাই সকল আসবাব নানান আয়োজনে গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত গোপালগঞ্জে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালগঞ্জের ২৫ সাংবাদিক পেলেন “মানবাধিকার সাংবাদিকতা” বিষয়ক প্রশিক্ষণ গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদল নেতাকর্মীরা সম্প্রীতি আমাদের কাছে স্বপ্নের মতো।প্রতিবন্ধী ও প্যারালাইসিস আক্রান্তরা পাচ্ছে উন্নত সেবা গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়ায় মাদকের টাকা জোগাড়ে নিজের ঘরের টিন খুলে বিক্রি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১০.১২ পিএম
  • ৬৭ Time View
87

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকের টাকা জোগাড় করতে নিজের বসতঘরের টিনের বেড়া খুলে বিক্রির চেষ্টা করেছেন জলিল খন্দকার নামে এক ব্যক্তি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জলিল খন্দকার কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের পশ্চিম দিঘলিয়া গ্রামের বাসিন্দা এবং তিনি বেলায়েত খন্দকারের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত।

এলাকাবাসী জানায়, আজ  বুধবার বিকেলে মাদকের টাকা জোগাড় করতে ব্যর্থ হয়ে জলিল নিজের ঘরের টিনের বেড়া খুলে ভাঙারির দোকানে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। এ সময় তার স্ত্রী বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করেন। তার পরিবারে স্ত্রী, মা ও দুই সন্তান রয়েছে।

এ বিষয়ে এলাকার একটি মাদকবিরোধী যুব সংগঠনের সাধারণ সম্পাদক বায়জিদ হোসেন জানান, জলিলকে মাদকের পথ থেকে ফেরাতে তারা বহুবার চেষ্টা করেছেন, কিন্তু তিনি কোনো পরামর্শই শোনেননি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। তবে এ ঘটনায় জলিল খন্দকার বা তার স্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION