মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

কাশিয়ানীতে ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৩.২১ পিএম
  • ৩৮৮ Time View
425

কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স সহ (ডওঘঈঊজঊঢ) মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।
আজ বুধবার(০১ এপ্রিল)দুপুরে কাশিয়ানী উপজেলার মধুমতি সেতু টোল প্লাজা এলাকা থেকে মাদক সহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যশোর থেকে মাদক দ্রব্য নিয়ে ঢাকায় যাওয়া হবে এমন গোপন সংবাদ ছিল। এরই ভিত্তিতে মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় অবস্থান নেয় র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল।
এসময় ওই এলাকায় মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেনের গতিবিধি সন্দেহজনক হলে তাকে আটক করা হয়।পরে তার কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স উদ্ধার করা হয়। এছাড়া মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়।এঘটনায় কাশিয়ানী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION