মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা, বিজিবি মোতায়েন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ মুন্সীসহ ৪১ নেতার পদত্যাগ গোপালগঞ্জে পৃথক ঘটনায় বৃদ্ধাসহ দুইজনের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু পেটে লুকিয়ে ২,৩০০ পিস ইয়াবা পাচারের চেষ্টা, গোপালগঞ্জের কাশিয়ানীতে র‌্যাবের জালে কারবারি ধরা পুলিশ আসার খবর পেয়ে পাটাতনের কোণায় লুকিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার টুঙ্গিপাড়ায় ‘৩৬শে জুলাই’ স্মরণে নির্মিত তোরণে আবারও আগুন, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ গোপালগঞ্জে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের সংলাপ টুঙ্গিপাড়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান তোরণে মধ্যরাতে আগুন গোপালগঞ্জে গাছে বেঁধে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতন: প্রধান অভিযুক্ত নয়ন গোলদার আটক

কাশিয়ানীতে ডাকাতি। পরিবারের দাবী ৩৫ লক্ষ টাকার ক্ষতি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৩.২৫ পিএম
  • ৮৭ Time View
114

কাশিয়ানী প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ প্রায় ১৩ লক্ষ টাকা ও ৯ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানিয়েছে, আজ শনিবার(২৫ এপ্রিল)ভোর রাত সাড়ে তিনটার দিকে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামের মোঃ রফিক হোসেন ভেন্ডারের বাড়িতে অজ্ঞাতনামা আনুমানিক ৬/৭ জনের একটি ডাকাত দল হানা দেয়।তারা বেলকনির গ্রিল কেটে ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং বাড়ির সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৩ লক্টষ টাকা ও ৯ভরি ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।যার বাজার মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা।

ডাকাতদের মুখ গামছা দিয়ে ঢাকা ছিল, তাদের বয়স আনুমানিক ৩০-৪৫ বছর হবে এবং তারা গোপালগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলছিল বলে বাড়ির লোকজন জানিয়েছে।তারা আরো জানান, ঘটনাস্থল ত্যাগের সময় বাড়ির লোকজনকে জীবননাশের হুমকি দেয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা কোনো মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে কাশিয়ানী থানার অফিসার-ইন-চার্জ(ওসি)মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।প্রথমে গ্রীল কেটে তারা(ডাকাত) ঘরে প্রবেশ করে। পরে বাড়ির লোকজন জেগে উঠলে তারা ডাকাতের রুপ নেয়। এসময় নগদ টাকা, স্বর্নালংকার ছাড়াও কিছু জমির দলিলও ডাকাতরা নিয়ে যায়। তারা(পুলিশ) বেশ কিছু আলামত পেয়েছেন, যা দিয়ে খুব শিঘ্রই ঘটনার সাথে জড়িতদের  গ্রেফতার করতে পারবেন বলে তিনি মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION