সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে গলা কেটে হত্যা! গোপালগঞ্জের একই পরিবারের ৫ জনের মরদেহের দাফন সম্পন্ন গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামীকে চার ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ মুকসুদপুরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিল্ডিং তৈরী । ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় তালাবদ্ধ ঘরে আগুন। পুড়ে ছাই সকল আসবাব নানান আয়োজনে গোপালগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত গোপালগঞ্জে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোপালগঞ্জের ২৫ সাংবাদিক পেলেন “মানবাধিকার সাংবাদিকতা” বিষয়ক প্রশিক্ষণ গোপালগঞ্জে কৃষকের ধান কেটে দিলো পৌর ছাত্রদল নেতাকর্মীরা সম্প্রীতি আমাদের কাছে স্বপ্নের মতো।প্রতিবন্ধী ও প্যারালাইসিস আক্রান্তরা পাচ্ছে উন্নত সেবা গোপালগঞ্জে ৪টি ইটভাটায় অভিযান, ১৬ লাখ টাকা জরিমানা

আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই- এস এম জিলানী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৬.১১ পিএম
  • ৮২ Time View
102

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জ-৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া)আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন,আমাদের আস্তার ঠিকানা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে মিলে একটি সাম্য মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই।এ জন্য আমাদের যার যার অবস্থান থেকে সততার সহিত কাজ করতে হবে।আজ বুধরার কোটালীপাড়া উপজেলার কাজী মন্টু কলেজে বাংলা নববর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন,আমাদের  সবাই মিলে মাদক মুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দিকে তাকিয়ে থাকলে হবে না।আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তা ছাড়া অভিভাবকদের আরো সচেতণ হতে হবে।

এলাকার উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন,আমাদেরকে কৃষি কাজে মনোযোগী হতে হবে।বর্তমান সরকার কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছে।আমি সরকারের একজন সংসদ সদস্য হিসেবে এ এলাকার কৃষকদের সার্বিক উন্নয়নে পাশে থাকবো।

কাজী মন্টু কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত পহেলা বৈশাখের আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, কলেজটির পরিচালনা পরিষদের সদস্য কাজী অমিত মাহমুদ,আবুল বশার হাওলাদারসহ শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থী বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION