বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

ভর্তুকি মূল্যে নিত্যপণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৮.৪২ পিএম
  • ২১২ Time View
231

কালের খবরঃ
গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করেছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)। আজ মঙ্গলবার (২ মার্চ) বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে ডিলার মেসার্স জায়েদ ট্রেডার্স ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করে।পবিত্র রমজান উপলক্ষে সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে টিসিবি সাশ্রয়ী দামে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর বিক্রি করছে।
টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি ছোলা, এক কেজি চিনি এবং আধা কেজি খেজুর কিনতে পারছেন। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হচ্ছে ১১৫ টাকা। প্রতি কেজি চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, ছোলা ৬০ টাকা ও খেজুরের দাম ১৬০ টাকা।
হরিদাসপুর গ্রামের বাসিন্দা আব্দুল করিম শেখ বলেন, “বাজারের তুলনায় এখানে অনেক কম দামে পণ্য পাওয়া যাচ্ছে। আমি দুই লিটার তেল, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি ছোলা ও আধা কেজি খেজুর নিয়েছি। সব মিলিয়ে ৫৯০ টাকা খরচ হয়েছে। এতে আমাদের পরিবারের বেশ সাশ্রয় হচ্ছে।”
ডিলার মেসার্স জায়েদ ট্রেডার্সের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী আজকে আমরা ৪০০ পরিবারকে নির্ধারিত দামে এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় পণ্য বিক্রি করছি। যাতে প্রকৃত নিম্নআয়ের মানুষরা উপকৃত হন, সেজন্য পরিচয় যাচাই করে পণ্য দেওয়া হচ্ছে। রমজান মাসজুড়ে মানুষের চাহিদা বেশি থাকায় আমরা যথাসম্ভব সুশৃঙ্খল পরিবেশে ট্রাক সেল কার্যক্রম পরিচালনার চেষ্টা করছি।”
স্থানীয়রা জানান, নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় নিম্নআয়ের মানুষের জন্য টিসিবির এ উদ্যোগ স্বস্তির বার্তা নিয়ে এসেছে। তারা নিয়মিতভাবে এমন কার্যক্রম চালু রাখার দাবি জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১২ মার্চ পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে টিসিবির ট্রাক সেল কার্যক্রম পরিচালিত হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION