মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

তেল মজুদের অপরাধে মুকসুদপুরে ব্যবসায়ীকে অর্থদন্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৬.১৬ পিএম
  • ১১৬ Time View
142

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার(২৩ মার্চ)দুপুরে মুকসুদপুর উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির।উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির জানান, মুকসুদপুর উপজেলা সদর বাজারের ব্যবসায়ী মোঃ শাহ জালাল তার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স জালাল এন্টারপ্রাইজে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদ করে রেখেছে এমন গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।এসময় তার দোকানে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদ রাখার দায়ে ব্যবসায়ী মোঃ শাহ জালালকে এলপিজি বিধিমালা ২০০৪ (ধারা ৬ এর ক/৭৪/৮৯)অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ও জ্বালানি মজুদ প্রতিরোধের লক্ষ্যে নিয়মিতভাবে এ অভিযান পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION