মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

টুঙ্গিপাড়ায় হাতবোমা বানাতে গিয়ে যুবক মারাত্মক আহত। পুলিশ পাহারায় চিকিৎসা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১১.৪৪ পিএম
  • ৪৫৫ Time View
479

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ককটেল বা হাতবোমা বানাতে গিয়ে মতিউর রহমান(২৫)নামে এক যুবকের হাত-পা ও মুখোমন্ডল ঝলছে গিয়ে আহত হয়েছে। তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশ পাহারায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে।আজ সোমবার(২৩ মার্চ)সন্ধ্যার পরে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকার নিজেদের বাড়িতে বসে ককটেল/বোমা বানানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হলে ওই যুবক আহত হয়।

আহত মতিউরের স্বজনেরা জানান, তার এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে সে আতশবাজি বানানোর চেষ্টা করছিল।আতশবাজি বানানোর সময় তা বিস্ফোরিত হয়ে তার ডান হাতের আঙ্গুলের একাংশ উড়ে যায়, পা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।বিষয়টি সন্দেহজনক হওয়ায় গোপালগঞ্জ সদর থানা পুলিশের দুইজন সদস্য সহ তাকে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরতঃ চিকিৎসক অসিম কুমার ধর বলেন, তার ক্ষত দেখে আতশবাজি থেকে ঝলসানো মনে হয়নি।এটি যে ধরনের ক্ষত হয়েছে তাতে মনে হয়েছে ককটেল বা হাতবোমা হবে।তবে কিসে হয়েছে তা বিশষজ্ঞরা নিশ্চিত করে বলতে পারবেন।এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার ওসি মোঃ আইয়ুব আলী বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্ণ করে আলামত সংগ্রহ করেছে। আহতকে চিকিৎসায় পাঠানো হয়েছে। আইনী  ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION