কালের খবরঃ
দেশের অন্যান্য স্থানের মতো গোপালগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের জন্য নানান কর্মসূচি গ্রহণ করে জেলা প্রশাসন।দিনের শুরুতেই সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।একই সঙ্গে শহিদদের স্মরণে শহিদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ৬টায় গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন ৭১-এর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
প্রথমে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ জেলা পুলিশের সদস্যদের নিয়ে শ্রদ্ধানিবেদন করেন। পর্যায়ক্রমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোপালগঞ্জ জেলা কমান্ড, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জেলা বিএনপি, গোপালগঞ্জ সরকারি কলেজসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, উদীচী শিল্পী গোষ্ঠীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের স্মরণ করেন।
এদিকে সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Design & Developed By: JM IT SOLUTION