বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় কৃষকদের থেকে বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। গোপালগঞ্জে দেড় মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূর গোপালগঞ্জে বিভিন্ন আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করাতে গোপালগঞ্জে গণমাধ্যমের সাথে প্রেস ব্রিফিং টুঙ্গিপাড়ায় বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি জিলানী গোবিপ্রবিতে বিভিন্ন বিভাগে আধুনিক শিক্ষা সরঞ্জাম সংযোজন গোপালগঞ্জে শিশু ধর্ষনকারীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান গোপালগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৩ কাশিয়ানীতে মোটরসাইকেল ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী নিহত

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ২.১৯ পিএম
  • ১৫৮ Time View
176

কালের খবরঃ
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।আজ বুধবার (২৫ মার্চ) গোপালগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন বধ্যভূমির শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি পালন করা হয়। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এদিন বেলা ১০টায় প্রথমে জেলা প্রশাসন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপার মোঃ হাবীবউল্লাহ শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তীতে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৯৭১ সালের ২৫ মার্চে নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়।

এসময় পুলিশের একটি চৌকস দল শহীদদের প্রতি সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবীবউল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান বক্তব্য রাখেন।এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

এদিকে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মুকসুদপুর উপজেলা পরিষদের বিজয় কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদ আশিক কবির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, মুকসুদপুর থানার ওসি তদন্ত মোঃ মতিয়ার মোল্লা, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, মুক্তিযোদ্ধা মোঃ ফায়েকুজ্জামান মোল্লা সহ অনেকে।

এছাড়া কোটালীপাড়া, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় উপজেলা প্রশাসন পক্ষ থেকে ২৫ মার্চ কালো রাতে নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION