মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১২.০২ পিএম
  • ৯৩ Time View
122

কালের খবরঃ

দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সারা মুসলিম উমহাসহ আরব বিশ্বের জনগনের জন্য দোয়া চেয়ে গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ৮টায় গোপালগঞ্জ জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবার কথা থাকলেও বৃষ্টির কারনে তা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন জেলা মডেল মসজিদের ইমাম মুফতি অলিউল্লাহ।

ঈদের জামাতে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সাধারন মুসল্লীরা অংশ নেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সারা মুসলিম উম্মাহ সহ আরব বিশ্বের জনগনের জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়। জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিশুসহ নানা বয়সের মানুষ।অপরদিকে, মুকসুদপুরে গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যা ও টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী সাধারন মানুষের সাথে ঈদের নামাজ আদায় করেন।জেলার অন্যন্য উপজেলা গুলিতেও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION