রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় অর্ধশতাধিক প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ পরিবার পেল খাদ্যসামগ্রী সহায়তা। গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত টুঙ্গিপাড়ায় মাদ্রাসা ভবনের শ্রেণীকক্ষে হাঁটুসমান পানি, চারদিন ধরে বন্ধ পাঠদান কাশিয়ানীতে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত গোপালগঞ্জের মধুমতি বিল রুট চ্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ গোপালগঞ্জ পৌরসভার জলাবদ্ধ এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে এমপি ডা. কে এম বাবর গোপালগঞ্জে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টানা বর্ষণে গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার টুঙ্গিপাড়ায় মাদক-সংশ্লিষ্ট অভিযোগে যুবদল নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি

কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৭.০৩ পিএম
  • ২২০ Time View
237

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার শিল্পকলা একাডেমী চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী শেখ, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শুরুর আগে বীর মুক্তিযোদ্ধাদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধিত করা হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন,মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ১৯৭১ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের শোষণের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে তারা জীবন বাজি রেখে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন।বীর মুক্তিযোদ্ধাদের এই অবদানের জন্য কোটালীপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধিত করা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION