শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহত করার অভিযোগ কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কোটালীপাড়ায় ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু যথাযোগ্য মর্যাদায় মুকসুদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৮.২৪ পিএম
  • ৩০ Time View
41

কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে সেচ কমিটির স্বেচ্ছাচারিতা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে ধানখেতে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী ব্যতিক্রমী এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষকরা।
আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার ফুকরা ইউনিয়নের ধলগ্রাম এলাকায় নিজেদের ফসলি জমিতে দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী কৃষকরা। এ সময় সেচ সংকটে বোরো আবাদ নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে বলে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন শ্লোগান দেন ভুক্তভোগী কৃষকরা। মানববন্ধনে এলাকার অর্ধশতাধিক কৃষক অংশ নেন।মানববন্ধন চলাকালে ভুক্তভোগী কৃষক আব্বাস মোল্যা, মিজান তালুকদার, টিটুল শরীফ ও রিজাউল মোল্যাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ কওে বলেন, বিএডিসি’র উচ্চ পদস্থ কর্মকর্তা ইকরামুল হক প্রভাব খাটিয়ে উপজেলা সেচ কমিটির মাধ্যমে তাদের সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। একদিকে বাজারে ডিজেলের তীব্র সংকট, অন্যদিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় সেচ দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। বর্তমান বোরো মৌসুমে যখন ধানে থোড় আসার সময়, ঠিক তখনই বিদ্যুৎ সংযোগ না থাকায় ওই এলাকার প্রায় ১৮ একর জমির ধান পানির অভাবে শুকিয়ে যাচ্ছে। পানির অভাবে ফসলি জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। দ্রæত পানি সরবরাহ নিশ্চিত করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
কাশিয়ানী উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীন মিয়া জানান, মূলত আইনগত কিছু জটিলতা থাকার কারণে বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন রাখা হয়েছে। প্রকৃত কৃষকরা যাতে ক্ষতিগ্রস্থ না হন, সে বিষয়ে আমরা সজাগ আছি। আর যাদের কৃষি কার্ড আছে তারা নিয়মিত ডিজেল পাচ্ছেন। আর যাদের কার্ড নেই, তাদেরও দ্রæত তালিকাভুক্ত করে ডিজেল সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION