মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ২.৫২ পিএম
  • ২১৫ Time View
247

কালের খবরঃ

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও পৌরসভা এ কার্যক্রমের আয়োজন করে।আজ শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় জেলা শহরের বড় বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। পরে তিনি বাজার এলাকা ও বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এরপর জেলা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া মরা শহর মধুমতি নদীর কচুরিপানা ও ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্বোধন করেন। এছাড়া মশা নিধনের জন্য স্প্রে করারও নির্দেশনা দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানসহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা জেলা শহরজুড়ে পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। এসময় তারা মরা শহর মধুমতি নদীর কচুরিপানা ও ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেন। এতে একদিকে যেমন মরা মধুমতি নদী পরিষ্কার হবে, অন্যদিকে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস হবে। ফলে মশাবাহিত রোগসহ দুর্গন্ধ থেকে রক্ষা পাবে শহরবাসী।

এসময় জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেন, এখন এডিস মশার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছি। বিগত সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেকেই মারা গেছেন। এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সব জায়গায় পরিচ্ছন্নতা অভিযান করতে হবে। মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করলে আমাদের ক্ষতির পরিমাণ কমে আসবে। তাই জেলা জুড়ে মশক নিধন কার্যক্রম শুরু করা হলো। এছাড়া সাধারণ মানুষকে সচেতন করতে প্রচারণা ও লিফলেট বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION