সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
খেলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা এবং বন্ধুত্বের সম্পর্ক তৈরী হয়- সেলিমুজ্জামান সেলিম এমপি ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের কোটালীপাড়ায় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ আহত-৪, বাড়ীতে হামলা, লুটের অভিযোগ গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত কোটালীপাড়ায় প্রচুর শিলা বৃষ্টি কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০, বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ কোটালীপাড়ায় পূর্বাভাসের ইফতার মাহফিল ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সকাল ৮টায় গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত

ঈদের দিন বাড়ি পৌছানো হলোনা ওজোপাডিকোর কর্মকর্তা শরীফুলের

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬, ২.০১ পিএম
  • ৪০ Time View
64

কালের খবরঃ

দের  ছুটিতে মোটরসাইকেলে করে বাড়ি আসছিলেন ফরিদপুরের সদরপুর ওজোপাডিকোর সুইচ বোর্ড অ্যাটেনডেন্স কর্মকর্তা শরীফুল ইসলাম। বাড়ির কাছে এসে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা গেয়ে প্রাণ হারান  কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামের মোকসেদ আলী শেখের ছেলে শরীফুল ইসলাম (৩০)।  আজ শনিবার (২১ মার্) সকাল ৮টার দিকে কোটালীপাড়া রাজৈর সড়কের  কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বৈকুণ্ঠপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি  ফরিদপুরের সদরপুর ওজোপাডিকোর সুইচ বোর্ড অ্যাটেনডেন্স কর্মকর্তা  ছিলেন।

ফরিদপুরের সদরপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন (ওজোপাডিকো)-এর আবাসিক প্রকৌশলী আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন,শরীফুল ইসলাম ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে নিজ গ্রামের বাড়ি কোটালীপাড়ার  টুপুরিয়ায় যাচ্ছিলেন। এ সময় বৈকুণ্ঠপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শরীফুল ইসলাম মারা যান। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে মরদেহ বাড়িতে নিয়ে আসে। তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION