বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা, বিজিবি মোতায়েন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ মুন্সীসহ ৪১ নেতার পদত্যাগ গোপালগঞ্জে পৃথক ঘটনায় বৃদ্ধাসহ দুইজনের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু পেটে লুকিয়ে ২,৩০০ পিস ইয়াবা পাচারের চেষ্টা, গোপালগঞ্জের কাশিয়ানীতে র‌্যাবের জালে কারবারি ধরা পুলিশ আসার খবর পেয়ে পাটাতনের কোণায় লুকিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার টুঙ্গিপাড়ায় ‘৩৬শে জুলাই’ স্মরণে নির্মিত তোরণে আবারও আগুন, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ গোপালগঞ্জে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের সংলাপ টুঙ্গিপাড়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান তোরণে মধ্যরাতে আগুন গোপালগঞ্জে গাছে বেঁধে স্কুলছাত্রী ও যুবককে নির্যাতন: প্রধান অভিযুক্ত নয়ন গোলদার আটক

ঈদ শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত গোপালগঞ্জ-০১ আসনের এমপি – সেলিমুজ্জামান সেলিম

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১১.৫৭ পিএম
  • ৩৭৭ Time View
426

কালের খবরঃ

গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

ঈদের দিন  আজ শনিবার সকাল থেকে রাত পর্যন্ত তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। সকালে তিনি মুকসুদপুর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, নিজ বাড়ি কাশিয়ানী উপজেলার পশ্চিম মাঝগাতী গ্রামে, কাশিয়ানী উপজেলা সদরের জিসি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠসহ বিভিন্ন এলাকায় উপস্থিত হয়ে মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

এসময় তার সঙ্গে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারন সম্পাদক তারেকুল ইসলাম রাজু, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্যা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, গোপালগঞ্জ পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সামসুল আলম সবুজ,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রোমান সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৮টায় তিনি মুকসুদপুর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION