মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইক চাপায় আবুজর গিফারী (৬) নামে এক শিশু নিহত হয়েছে।আজ সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার বনগ্রাম-সিন্দিয়াঘাট গ্রামীণ সড়কের মোচনা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামে এ দূর্ঘটনা ঘটে।নিহত শিশু আবুজর গিফারী মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের শওকত মোল্যার ছেলে।মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মোচনা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামে আঞ্চলিক সড়ক পার হচ্ছিল শিশু আবুজর গিফারী। এসময় দ্রুতগামীর একটি ইজিবাইক চাপা দিলে মারাত্মক আহত হয় ওই শিশু। পরে পরিবারের লোকজন উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরাতহালা প্রতিবেদন তৈরী করে আইন পদক্ষেপ গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
Design & Developed By: JM IT SOLUTION