মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত তোহার বাড়ীতে চিকিৎসকদল মুকসুদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উদ্বোধন গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু গোপালগঞ্জে তেল মজুদ ও বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন

টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কবির তালুকদার গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১০.২৯ পিএম
  • ২৪ Time View
40

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গেল বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় ঘোষনার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ করা হয়। সেই ঘটনায় পুলিশ বাদী হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ এনে মামলা দায়ের করে। সেই মামলায় ডুমুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন তালুকদারকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজারের চৌরঙ্গী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত কবির হোসেন তালুকদার (৬০) উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। এছাড়া তিনি বর্তমান উপজেলা আওয়ামী লীগের সদস্য।
এসব তথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের পর উপজেলার শিশু পার্কসংলগ্ন সড়কে দেশীয় অস্ত্রশস্ত্রসহ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই মামলার তদন্তে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় গত বছরের ২০ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন। মামলায় নিষিদ্ধ সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানকে প্রধান আসামি করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের মোট ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION