টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ককটেল বা হাতবোমা বানাতে গিয়ে মতিউর রহমান(২৫)নামে এক যুবকের হাত-পা ও মুখোমন্ডল ঝলছে গিয়ে আহত হয়েছে। তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশ পাহারায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে।আজ সোমবার(২৩ মার্চ)সন্ধ্যার পরে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকার নিজেদের বাড়িতে বসে ককটেল/বোমা বানানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হলে ওই যুবক আহত হয়।
আহত মতিউরের স্বজনেরা জানান, তার এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে সে আতশবাজি বানানোর চেষ্টা করছিল।আতশবাজি বানানোর সময় তা বিস্ফোরিত হয়ে তার ডান হাতের আঙ্গুলের একাংশ উড়ে যায়, পা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।বিষয়টি সন্দেহজনক হওয়ায় গোপালগঞ্জ সদর থানা পুলিশের দুইজন সদস্য সহ তাকে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরতঃ চিকিৎসক অসিম কুমার ধর বলেন, তার ক্ষত দেখে আতশবাজি থেকে ঝলসানো মনে হয়নি।এটি যে ধরনের ক্ষত হয়েছে তাতে মনে হয়েছে ককটেল বা হাতবোমা হবে।তবে কিসে হয়েছে তা বিশষজ্ঞরা নিশ্চিত করে বলতে পারবেন।এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার ওসি মোঃ আইয়ুব আলী বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্ণ করে আলামত সংগ্রহ করেছে। আহতকে চিকিৎসায় পাঠানো হয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION