কালের খবরঃ
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, গোপালগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক ও গোপালগঞ্জ জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক শরীফ রফিকউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডঃ কাজী আবুল খায়ের, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ুন কবীর, বি এম যোবারের হোসেন ও শেখ মোস্তফা জামান প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি ডাঃ কে এম বাবর এমপি, জেলায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, “আপনারা সব সময় সত্যের পক্ষে থাকবেন। সত্য ঘটনা তুলে ধরবেন। জেলার ভালো সংবাদগুলো তুলে ধরবেন। এছাড়া জনসাধারণের জন্য প্রয়োজনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো গুরুত্বসহকারে প্রকাশ করবেন। এতে জেলাবাসী উপকৃত হবেন। আপনারা আমাকে সহযোগিতা করলে জনগণের উপকার আসে, সেইসব কাজ আমি করতে পারব।
Design & Developed By: JM IT SOLUTION