বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
সালমানের বক্তব্য, হামলা ও মামলায় অসঙ্গতি: জিজ্ঞাসাবাদ দরকার টুঙ্গিপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া; ইট-পাটকেলের আঘাতে আহত ১০ ইউনূস আমলেও পদায়ন নিয়ে ঘুষের অভিযোগ, বদলিতে লটারি নতুন পথ বসুন্ধরায় ফিলিং স্টেশন সংকটে বাড়ছে কুড়িল-খিলক্ষেতের যানচাপ আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ, ছয় মাসে ৪১৬ কোটি টাকা রাজস্ব শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন টেকসই আবাসন গড়তে সবুজ ভবনের দিকে ঢাকার যাত্রা

সহযোগীতা পেলে কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাসভূমি হিসেবে গড়ে তুলতে চাই – এস এম জিলানী

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৮.১৭ পিএম
  • ৪২১ Time View
449

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, “নির্বাচনের আগে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে, সনাতনী ভাই-বোনেরা যাতে বিনা বাধায় নির্বিঘ্নে শতভাগ নিরাপত্তার মধ্যে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, আমি সে জন্য কাজ করবো। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি আজ এখানে দাঁড়িয়ে আছি। তাই আমি বলতে চাই, আপনাদের শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো।”

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার দক্ষিণ শুয়াগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “গত ১২ ফেব্রুয়ারি আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। আজ আবার এ ধরনের সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে অতিথি করে সম্মানিত করলেন। এর জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের সকল ধর্মীয় অনুষ্ঠানে আমাকে পাশে পাবেন। নির্বাচনে আপনাদের যে সহযোগিতা পেয়েছি, তা আমি চিরকাল মনে রাখবো। আপনারা যদি আমাকে আরও সহযোগিতা করেন, তাহলে আমরা কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাসভূমি হিসেবে গড়ে তোলার মাধ্যমে একটি মাদকমুক্ত, আধুনিক কোটালীপাড়া গড়ে তুলব।”

মতুয়া শ্রী পরেশ চন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সনাতন ধর্মীয় আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION