মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে মৃত তোহার বাড়ীতে চিকিৎসকদল মুকসুদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উদ্বোধন গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু গোপালগঞ্জে তেল মজুদ ও বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ কাশিয়ানীতে সেচ কমিটির বিরুদ্ধে ধানক্ষেতে কৃষকদের মানববন্ধন গোপালগঞ্জে জ্বালনী তেল ও এলপিজি গ্যাস মজুদের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে জ্বালানী তেলের অবৈধ মজুতের অভিযোগে গংগাকে জরিমানা ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন যুব সমাজকে রক্ষায় কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মুকসুদপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ২.৫৭ পিএম
  • ২৮ Time View
48

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১টি পৌরসভা এবং ১৬টি ইউনিয়নে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০ টায় মুকসুদপুর উপজেলা পরিষদে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কার্যক্রমের উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির। এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহাম্মেদ, মুকসুদপুর পৌরসভা নির্বাহী কর্মকর্তা এ এইচএম রফিকুল ইসলাম এবং প্রকৌশলী সদানন্দ রায়।

উদ্বোধনী বক্তব্যে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির বলেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় মুকসুদপুর উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে মশক নিধনের কার্যক্রম চলমান থাকবে। তিনি মশার প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করার নির্দেশনা দেন। তিনি আরো বলেন, মশক নিধনের জন্য রীভা ২.৫ ইসি জাতীয় ঔষধ এবং ফগার মেশিন ব্যবহার করা হবে, যা মানব দেহের উপর তেমন কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION