শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গোপালগঞ্জে ছেলের ধাক্কায় বৃদ্ধা মা পড়ে গিয়ে মৃত্যুর আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই- এস এম জিলানী গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালনে ছিল নানান আয়োজন চৈত্র সংক্রান্তিতে “উড়াল” ঘুড়ি উৎসবে রঙিন হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গোপালগঞ্জে অবৈধ প্রক্রিয়ায় জ্বালানী তেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা গোপালগঞ্জে ২০ কৃতি শিক্ষার্থী পেল সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করার দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন গোপালগঞ্জে বাংলা নববর্ষ পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মন্ত্রীপরিষদ বিভাগ উন্নয়নের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছে-এস এম জিলানী

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১১.৫৬ এএম
  • ১২১ Time View
138

রাস্তা ঘাটের উন্নয়নের জন্য মন্ত্রীপরিষদ বিভাগ থেকে আমাকে নির্দেশ দিয়েছে। এলাকায় যে যে উন্নয়ন প্রয়োজন তার তালিকা করে  জমা দেয়ার জন্য।

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জ -৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, সাহস করে আপনারা আমার প্রতি যে বিশ্বাস ও আস্তা রেখেছেন আমি তার অমর্যদা করবো না। আমাকে ঢাকা শহর গিয়ে খুঁজে বের করে আপনাদের এলাকার সমস্যার কথা বলতে হবে না। আমি আপনাদের দ্বারে দ্বারে এসে আপনাদের সমস্যার কথা শুনবো এবং মহান সংসদে গিয়ে সেগুলো বলবো। শুধু বলার মধ্যে দিয়েই সীমাবদ্ধ রাখবো না। বাস্তবায়ন করার জন্য যা যা করা প্রয়োজন আমি তাই করবো। ইতোমধ্যে আমি এলাকা ঘুরে ঘুরে উন্নয়নের কাজ শুরু করে দিয়েছি। আপনারা শুধু আমার উপর আস্তা রাখুন।

গতকাল রবিবার (৮ মার্চ) উপজেলা বিএনপি ও সহযোগি সংসঠনের আয়োজনে কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি  আরো বলেন, আমার নির্বাচনী এলাকার রাস্তা ঘাটের উন্নয়নের জন্য মন্ত্রীপরিষদ বিভাগ থেকে আমাকে নির্দেশ দিয়েছে। আপনাদের এলাকায় যে যে উন্নয়ন প্রয়োজন তার তালিকা করে আমার কাছে জমা দেন। আমি আপনাদের বাড়ি বাড়ি, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, ইউনিয়ন থেকে ইউনিয়নের রাস্তা দ্রুত সংস্কারসহ নতুন রাস্তা নির্মান করে দিবো ইনসাআল্লাহ। আমি আমার নির্বাচনী এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, মন্দির, গীর্জা সবদিকে লক্ষ রাখছি। আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা পেলে এই কোটালীপাড়াকে সাম্য, মানবিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, দূর্নীতি ও মাদকমুক্ত কোটালীপাড়া গড়ে তুলবো।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠনে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION