সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির সাধারণ সম্পাদককে সংবর্ধনা তারেক রহমান গোপালগঞ্জের উন্নয়ন নিয়ে কার্পণ্য করবেন না-এসএম জিলানী গোপালগঞ্জে উচ্চ শিক্ষিত দুই সহোদর কুল চাষ করে সাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন টুঙ্গিপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা ১০০ ঘনমিটার ধারণক্ষমতা সম্পন্ন জলাধারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সেলিমুজ্জামান কোটালীপাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে নবনির্বাচিত এমপি এস এম জিলানীর মতবিনিময় সভা বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের দল বিএনপি ও আওয়ামী লীগ। সংবর্ধনা অনুষ্ঠানে- এমপি সেলিমুজ্জামান মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র দুই বন্ধু নিহত টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার গোপালগঞ্জ মেডিকেল কলেজে ২৪ ঘন্টা অস্ত্রপাচারের নির্দেশ দিলেন – এমপি কে এম বাবর

ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির সাধারণ সম্পাদককে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬, ৩.২৫ পিএম
  • ৩০ Time View
40

কালের খবরঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটির সাধারণ সম্পাদক হিসেবে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান মনোনীত হওয়ায় তাকে সংবর্ধনা জানিয়েছে রিপোর্টার্স ফোরাম গোপালগঞ্জ।

আজ সোমবার (০২ মার্চ) বিকেলে রিপোর্টার্স ফোরাম গোপালগঞ্জের সাংবাদিকগণ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করে সংবর্ধনা জানান।

এসময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ফোরাম গোপালগঞ্জের প্রতিষ্ঠাতা ও যমুনা টিভির বিশেষ প্রতিনিধি মোজাম্মেল হোসেন মুন্না, সভাপতি দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক বাংলা নিউজের শেখ একরামুল কবীর, কালের কন্ঠের প্রসূন মন্ডল, বাংলাদেশ প্রতিদিনের আমিনুল হাচান শাহীন, বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন, নিউজ২৪ এর সামিউল আলীম, এটিএন নিউজের সজিব বিশ্বাস, চ্যানেল ওয়ান এর  সঞ্জয় বিশ্বাস, আজকের পত্রিকার সলিল বিশ্বাস মিঠু, রেজওয়ান চৌধুরী, তমাল খান প্রমুখ।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অ্যালামনাই এসোসিয়েশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রাথমিকভাবে ৫০ জন নির্বাহী সদস্যবিশিষ্ট এই অ্যালামনাই এসোসিয়েশন গঠিত হয়। এর সভাপতি হিসেবে রয়েছেন চন্দন দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন এস এম তারেক সুলতান। এই কমিটিতে রয়েছেন বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা।

চন্দন দাস বর্তমানে বাংলাদেশ ব্যাংকে উপ-পরিচালক হিসেবে কর্মরত আছেন, এবং এস এম তারেক সুলতান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে গোপালগঞ্জ জেলায় কর্মরত রয়েছেন। এই কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাহী সদস্যগণ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে ছাত্রজীবন থেকে সম্পৃক্ত ছিলেন।

এই অ্যালামনাই এসোসিয়েশন ডিপার্টমেন্টের একটি কমন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের ক্যারিয়ার প্লানিং ও কাউন্সেলিং, মেন্টরিং প্রোগ্রাম, সামাজিক কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং বৃহত্তর পরিসরে ডিপার্টমেন্টের ব্রান্ড এম্বাসাডর হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানান সভাপতি ও সাধারণ সম্পাদক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION