মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
মেঘনা নদী গিলে খাচ্ছে শিল্পপ্রতিষ্ঠান, তদন্ত প্রতিবেদনে ভয়াবহ চিত্র মানবিক উদ্যোগের স্বীকৃতি, মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ইয়াশা সোবহান প্রযুক্তির মঞ্চে গোবিপ্রবির দাপট, এক আয়োজনে তিন সাফল্য গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার বোনম্যারো ট্রান্সপ্লান্টের পরও থামেনি লড়াই, বাঁচতে আরও ২৫ লাখ টাকা প্রয়োজন গোবিপ্রবি শিক্ষকের গোবিপ্রবিতে দুই দিনের গবেষণা সম্মেলন সম্পন্ন গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গোপালগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কর্মি সমাবেশ ধর্মের নামে বিভেদ নয়, মানবতার চর্চা চাই: মুকসুদপুরে এমপি সেলিমুজ্জামান গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত অন্তত ৪০যাত্রী

টুঙ্গিপাড়া প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৬.৫৬ পিএম
  • ২০২ Time View
226

টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গিমাডাঙ্গা গ্রামের নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তার গাজী আশিকুর রহমান (বশার) টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও গিমাডাঙ্গা এলাকার মৃত ফুলমিয়া গাজীর ছেলে।

এতথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, গাজী আশিকুর রহমান বশারের বিরুদ্ধে দায়ের করা একটি প্রতারণা মামলায় দুই বছরের কারাদন্ড প্রদান করেন আদালত। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুরে তার স্থান শনাক্ত করে বশার গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION